চমেক হাসপাতাল থেকে ৩৯ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৯ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। বুধবার সকালে র‌্যাব হাসপাতালে অভিযানে নামে র‌্যাবের একটি টিম। বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করে।

র‌্যাব সূত্রে জানা যায়, কার্যত হাসপাতালে শয্যা এবং ওয়ার্ড ভিত্তিক সিন্ডিকেট, মেডিসিন সিন্ডিকেট, অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট সক্রিয় আছে। তারা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে। মূলত কমিশন বাণিজ্যের কারণে তারা রোগীদের প্রলুব্ধ করে।

র‌্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, সাদা পোশাকে র‌্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ৩৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং ২৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে একজন নিরপরাধ চিহ্নিত হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আটককৃতদের মধ্যে হাসপাতাল সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights