চরজুবলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন, রাসেল আহবায়ক, বেলাল সদস্য সচিব
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপচেলার ৫নং চরজুবলী ইউনিয়ন (উত্তর শাখার) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২০ এপ্রিল সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রিয়াজ উদ্দিন
শাকিল ও সদস্য সচিব এনায়েল ইসলাম সাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী
স্বেচ্ছাসেবক দল সুবর্ণচর শাখার প্যাডে এই কমিটি ২ মাসের জন্য অনুমোদন
দেয়া হয়, ২ মাসের মধ্যে ওয়ার্ড কমিটি সম্পন্ন করে সম্মেলন প্রস্তুতির
জন্য নির্দেশ দেয়া হয়।
কমিটিতে মোঃ ছানা উল্যাহ রাসেলকে আহবায়ক, মোঃ বেলাল হোসেনকে সদস্য সচিব
করে ৩১ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফ
উল্যাহ সবুজ, যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিল শিহাব, রফিক, আকবর, মাসুম
বিল্লাহ, খলিল, কামরুল ইসলাম হাসান, বেলাল, দেলোয়ার হোসেন।
সদস্য হিসেবে রয়েছেন, নাসির, মিজান, মিলন, সবুজ, মিঠু, মাহফুজ, সোহাগ,
আলী আকবর, শাকিল, ফাহিম, মেহেদি, নুর করিম, মাহফুজুর রহমান, শরীফ, নুর
ইসলাম, হেলাল, নাহিদ, সুমন, রহমান, রাসেল।
আহবায়ক মোঃ ছানা উল্যাহ রাসেল ও সদস্য সচিব মোঃ বেলাল হোসেন বলেন,
বাংলাদেশের বার বার নির্বাচিত দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশমাতা
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ
সরকারের মাধ্যমে ভোট প্রদান। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিএনপির নেতা
কর্মিদের গুম, খুন, মিথ্যা হামলা, মামলাসহ কেন্দ্রীয় ঘোষিত সকল আন্দোলন
সংগ্রামে রাজ পথে লড়াই করতে আমরা সর্বদা প্রস্তুত আছি, দলের সিনিয়র
নেতৃবৃন্দের পরামর্শ ও নির্দেশ মোতাবেক আমরা সব সময় দলের জন্য কাজ করে
যাবো, আমাদের ওপর যে দ্বায়ীত্ব দেয়া হয়েছে সেটা আমরা শতভাগ পালনের
চেষ্টা করবো। মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে আনতে, অন্যায়,
অত্যাচার জুলুম বন্ধে আমরা সব সময় সচেষ্ঠ ছিলাম আছি থাকবো।
