চরফ্যাশনে অস্ত্রসহ যুবক আটক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় দেশীয় অস্ত্রসহ আলী আজগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অস্ত্রসহ তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৫টি ধারালো নেপালি ও ৮টি বগি দা উদ্ধার করা হয়। আলী আজগর লালমোহন উপজেলার পশ্চিম চর ওমেদ ইউনিয়নের জামাল চাপরাশির ছেলে।

জানা যায়, আটক যুবক মুজিব নগর ইউনিয়ন থেকে বস্তাবন্দী তোষকসহ লঞ্চে উঠে। গরম কালের তোষক নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে দুলারহাট থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গাছির খাল লঞ্চঘাট থেকে তাকে আটক করে।
মুজিব নগর ইউনিয়নের জনৈক ব্যক্তি জানান, ১৭ জুলাই অনুষ্ঠিতব্য মুজিব নগর ইউপি নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে এই অস্ত্র আনা হয়েছে।

দুলারহাট থানা ওসি (তদন্ত) বলেন, অবৈধ অস্ত্র রাখার কারণে তার বিরুদ্ধে মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights