চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে বসতঘর ও গবাদিপশু ভস্মীভূত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে গবাদিপশুসহ দুটি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে সদর ইউনিয়নে শহিদুল ইসলাম খানের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত শহিদুল জানান, দুপুরের খাবার খেয়ে পরিবারের সবাই মিলে ক্ষেতে কাজ করতে জান। হঠাৎ তার বাড়ির দিকে ধোঁয়া দেখতে পেয়ে সকলে বাড়ির দিকে ছুটে আসেন। দেখতে পান তার গরুর ঘর ও বসতঘর পুড়ে যাচ্ছে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। চোখের সামনে পুড়ে যেতে দেখেন মাসহ তিনটি ছাগলের বাচ্চা। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, কোনো কিছুই বের করা সম্ভব হয়নি।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. মোর্তজা ফকির বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights