চরভদ্রাসনে পুষ্টিবাগান স্থাপন বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসনে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর একটার দিকে সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে অবস্থিত আশ্রায়ন প্রকল্পের ২০টি উপকারভোগী পরিবার এতে অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মামুন অর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
উঠান বৈঠকে পুষ্টি বিষয়ক বিষদ আলোচনা করার পাশাপাশি তাদের বিনামূল্যে একটি পুষ্টি প্লেট, একটি পুষ্টি কার্ড, দুটি করে ফলের চারা ও বিভিন্ন প্রকার বীজ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights