চরভদ্রাসনে সমাজসেবা দপ্তরে অবস্থান কর্মসূচি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
পাঁচ দফা দাবিতে গত ১৮ আগস্ট রবিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে উপজেলা সমাজসেবা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকেও সমাজ সেবা অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদ তালুকদার, ফিল্ড সুপারভাইজার আসাদ শেখ, ইউনিয়ন সমাজকর্মী মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ হুমায়ুন ফরিদ, কারিগরি প্রশিক্ষক মোহাম্মাদ আহসান হাবীব, হালিমা বেগম, অফিস সহকারী মোঃ ফারুক হোসেন।
পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আগামী পহেলা সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন জনদুর্ভোগ এড়িয়ে অফিস প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি ও পালন করবেন বলে জানান সমাজসেবা কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights