চরভদ্রাসনে সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা ফেলা ফকির (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। ফেলা ওই ইউনিয়নের ছমির বেপারী ডাঙ্গী গ্রামের রহম ফকিরের ছেলে।

চেয়ারম্যান বলেন, গত ২১ আগস্ট মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ধান ক্ষেত থেকে গরু তাড়াতে যায় ফেলা। ফেরার সময় তার বাম পায়ের গোড়ালিতে বিষধর সাপ কামড় দেয়। প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে গেলে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিতে বলে। পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ সময় রাসেলস ভাইপারের কামড়ের উপসর্গ তার শরীরে দেখা যায়। তিন দিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights