চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) পল্টনে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বেলা সোয়া ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে তাদের অফিসে আসেন।

এসময় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights