চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ৬৩. ৪ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক
চলতি অর্থবছরের জন্য পণ্য ও সেবাখাত মিলিয়ে মোট ৬৩.৪ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
রবিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের দেওয়া লক্ষ্যমাত্রার মধ্যে ৫৫.২ বিলিয়ন ডলার পণ্য রফতানি থেকে অর্জন হবে। বাকি ৮.২ বিলিয়ন ডলার আসবে সেবা খাত থেকে।
