চলতি মাসে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক
দেশজুড়ে চলতি এপ্রিল মাসে একাধিক তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং একই সঙ্গে ঘূর্ণিঝড়ের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসজুড়ে দেশে প্রায় ৬টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি ধরনের (৩৬–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ (৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে দেশের প্রধান নদ-নদীগুলোতে এ সময়ে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights