চলে গেলেন র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা আ. রউফ চৌধুরী

অনলাইন ডেস্ক
র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক আ. রউফ চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

আ. রউফ চৌধুরীর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে বিক্রমপুরের পৈতৃক বাড়িতে। সেখানে বাদ এশা তার দাফন সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights