চলে গেলেন হলিউড অভিনেতা টম উইলকিনসন
অনলাইন ডেস্ক
চলে গেলেন হলিউডের বিখ্যাত অভিনেতা টম উইলকিনসন। শনিবার নিজ বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘মিচেল ক্লেটনের মতো বিখ্যাত ছবির এই অভিনেতার আকস্মিক মৃত্যু নিয়ে তেমন বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারই এজেন্ট।
১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টমের। রয়্যাল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্টে যোগ দেওয়ার পর থেকে দীর্ঘ ক্যারিয়ারে টিভি ড্রামাসহ ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড’র মতো নানা ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
