চসিকের ওয়ার্ড সচিব বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক,

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড সচিব মোতাহের হোসেন চৌধুরীকে অফিস শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগটির প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এক অফিস আদেশে সচিবকে বরখাস্ত করেন।

চসিকের অফিস আদেশে বলা হয়, চসিক চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৫৫ অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
জানা যায়, ওয়ার্ড সচিব মোতাহেরুল ইসলামের বিরুদ্ধে পরিচ্ছন্নতাকর্মীদের যৌন নিপীড়ন ও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। এ অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে ওয়ার্ড সচিবের অভিযোগ তদন্তে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল হাশেমকে দায়িত্ব দেয়া হয়।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ ওঠায় বিধি মোতাবেক তাকে শোকজ এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন মতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights