চসিকের দুই প্রকল্পের ভূমি অধিগ্রহণের ১৭ কোটি টাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) দুইটি উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের ৪৩ জনকে মোট ১৭ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জমির প্রকৃত মালিকদের হাতে সরাসরি ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু রায়হান দোলন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসান মুরাদ প্রমুখ।

প্রকল্প দুইটি হলো-নগরের জলাবদ্ধতা নিরসনে ‘বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত সংযোগ খাল খনন’ শীর্ষক প্রকল্প নতুন খাল খনন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও বাস/ট্রাক টার্মিনাল নির্মাণ’ প্রকল্প।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কোনো দালাল বা কোনো মধ্যস্বত্বভোগীর নিকট না গিয়ে সরাসরি এলএ শাখায় আবেদন করে নিজের ক্ষতিপূরণের টাকা নিজেই উত্তোলন করবেন। যেকোনো সমস্যা সরাসরি জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসককে (এলএ) বা ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কাছে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights