চসিকের ভেজাল বিরোধী অভিযানে বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত ভেজাল বিরোধী অভিযানে নগরের গোসাইলডাঙ্গা এলাকার মা স্টার ফুডস নামের এক বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের স্বাস্থ্য পরিদর্শক মো. ইয়াসিন চৌধুরী, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. আবু জাফর চৌধুরী প্রমুখ।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত ও বিক্রি, বিভিন্ন ধরনের ফ্লেভার ও রাসায়নিক ব্যবহার, মেয়াদবিহীন খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির জন্য সংরক্ষণ করা এবং ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে গোসাইলডাঙ্গা এলাকার মা স্টার ফুডসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights