চাঁদপুরে গাঁজাসহ আটক ২
চাঁদপুরে ডাকাতিয়ার মোহনায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১১টায় চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কর্তৃক মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ডাকাতিয়া নদীর মোহনা থেকে আলু বাজার ফেরিঘাট গামী ‘একতা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী ট্রলারে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে তাদের সাথে থাকা দু’টি ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ মোঃ শাহাদাত শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯)কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয়ের বাড়ি গোপালগঞ্জ জেলার মোখসেদপুর থানাধীন দিগনগর চন্দ্র খোলা এবং কানোরিয়া গ্রামে। পরে জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিদেরল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
