চাঁদপুরে তালগাছ রোপণ কর্মসূচি

চাঁদপুর প্রতিনিধি
‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে নিয়ে চাঁদপুর জেলায় ২৫ হাজার তালগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন তালগাছ রোপণের এই কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার দুপুরে কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে তালগাছ রোপণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, এবছর জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী কর্তৃক ২৫ দফা নির্দেশনার আলোকে চাঁদপুর জেলায় ২৫ হাজার তালগাছ রোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা ইতিমধ্যে তালগাছের চারা রোপণ শুরু করেছেন। তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। এ ছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ ও আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights