চাঁদপুরে নারীর পেট থেকে পৌনে ৫ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা।

শুক্রবার বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়।

টামটা উত্তর ইউনিয়নের ওই নারী প্রায় তিন মাস ধরে পেটে ফুলাভাব ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়।

শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের সময় পেট থেকে টিউমারটি অপসারণ করা হয়। এতে ডা. আরিফ উল হাসানকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা।

অস্ত্রোপচারের পর রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডা. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল। বিভিন্ন কারণে ওই নারীর পেটে এর আগে চারবার অস্ত্রোপচার করা হয়েছিল। এবারে অস্ত্রোপচারটি তার পঞ্চম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights