চাঁদপুরে পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সভা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, পলিথিন পরিবেশের জন্যে ক্ষতিকর এতে সবাই একমত। যে কাজ মানুষের জন্যে ক্ষতিকর হবে তা আমরা করতে পারি না। রাষ্ট্রের গুরুত্ব সবার আগে, ব্যক্তির নয়। আমাদের ব্যবহৃত পলিথিনগুলো নদী নালাতে গিয়ে দূষিত হচ্ছে। পলিথিন ক্যান্সার হওয়ার একটা অন্যতম কারণ।

জেলা প্রশাসক আরো বলেন, আমরা বাজারে বা সুপার শপে পলিথিন ব্যবহার করবো না। আপনিও পারবেন শুধু একটু চেষ্টা দরকার। রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজের লাভ না দেখে, রাষ্ট্রের লাভের কথা চিন্তা করবেন। পণ্যের দাম বাড়লে ব্যবসায়ীর ক্ষতি হয় না, ক্ষতি হয় ভোক্তার। ক্রেতারাও যেন চটের ব্যাগ নিয়ে বাজারে আসে, তারজন্যও প্রচার প্রচারণা করা হবে। ১লা নভেম্বর থেকে পলিথিন ব্যবহার করা যাবে না।
আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল সাহা, নাজমুল আলম পাটওয়ারী, পরেশ মালাকার সহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights