চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদরে প্রত্যন্ত অঞ্চলের ৫ হাজার নারী, পুরুষ ও শিশুকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই মানবিক কাজের আয়োজন করে সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশন।

এখানে শিশু, গাইনী, চর্ম ও মেডিসিনে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসক, ওষুধ ও ব্লাড গ্রুপিং সেবা পেয়ে খুশি গ্রামবাসী। সংগঠনটির মাধ্যমে প্রতি মাসে এমন সেবা দেয়ার পাশাপাশি হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান আল হিলাল ফাউন্ডেশন।

চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম গাজী, মনি বেগম ও ফারুক সহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেনা। প্রত্যন্ত অঞ্চলে এমন আয়োজন আমাদের জন্য বড় ধরণের উপকার হয়েছে। শত শত মানুষ সেখানে ডাক্তার দেখাতে এসেছে। যারা এই উদ্যোগ নিয়েছে, তা খুবই প্রশংসনীয়। এমন আয়োজনে গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। কারণ ডাক্তার দেখানোর পর এখান থেকে ওষুধ দেয়া হচ্ছে।
আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান জানান, আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যারা চিকিৎসা সেবা ও ওষুধ কেনার সামর্থ নেই তাদের পাশে আমরা আছি। মেডিকেল ক্যাম্প ছাড়া ও সব সময় আমরা মানুষের পাশে থাকবো এবং তাদের সমস্যা ও তা পূরণ করার চেষ্টা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights