চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় শহরের কুমিল্লা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রম্পা সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতন বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights