চাঁদপুরে ১৫ জেলের কারাদণ্ড, ৪ জনের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে টাস্কফোর্সের অভিযানে নিষিদ্ধ জালে জাটকা ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৫ জেলের কারাদণ্ড এবং ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার দিনগত রাতে চাঁদপুর কোস্টগার্ডের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

সোমবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকা থেকে শুরু করে সদর উপজেলার মেঘনার মিনি কক্সবাজার নামক স্থান পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আমিরাবাদ এলাকা থেকে জাটকা ধরা অবস্থায় ১৯ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল।
আটক জেলেদের মধ্যে ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ৯জনকে ৭ দিন করে এবং ৬জনকে ১৫ দিনে করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, কোস্টগার্ড স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights