চাঁদপুরে ৩০ শহীদ পরিবারকে ৫৯ লাখ টাকা প্রদান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ৩০ পরিবারকে ৫৯ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন অনুদানে চেক তুলে দেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী গোলাম জাকারিয়া, সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা সহ আন্দোলনকারী শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্ত্রী তার স্বামীকে, মা তার সন্তানকে, বোন তার ভাইকে হারিয়েছে। আপনাদের বিভিন্নভাবে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে, কিন্তু সেই অনুদানে আপনাদের মন জয় করা সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের কাছে এমন অনেক অভিযোগ আছে, অনুদানের টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আপনারা এমনটা করবেন না, পরিবারের মধ্যে যিনি অনুদান পাওয়ার প্রাপ্য, তিনিই শুধু আর্থিক অনুদান পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights