চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে বিশেষ টাস্কফোর্স কর্তৃক শহরের পুরাণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার অভিযানকালে মূল্য তালিকা না থাকায় মেসার্স উওরণ ট্রেডার্সকে ৩ হাজার, মেসার্স কাত্তিক সাহাকে ২ হাজার, মেসার্স শহিদ লস্করকে ৩ হাজার এবং সমর চন্দ্র পালকে ১০ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights