চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভা ও উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও যৌথ বাহিনীর অভিযোগে পৌর সভার ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজীকে গ্রেফতার করেছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বাহার মিয়া।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউসুফ গাজীকে শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে শহরে মুখার্জি ঘাট নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। একই রাতে ওয়ার্ড যুবলীগের দুই নেতাকেও গ্রেফতার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইউসুফ গাজী ও হজু বেপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজী মাদক মামলায় গ্রেফতার হয়েছে। গ্রেফতার ৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights