চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের এডহক কমিটি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০২৪ সালের ২৭ আগষ্ট স্মারকের প্রেক্ষিতে জেলার ক্রীড়া সংস্থার কমিটি ১লা জানুয়ারি অনুমোদন হয়।

পদাধিকার বলে এই কমিটির আহবায়ক হলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। কমিটির সদস্যরা হলেন ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি জাহাঙ্গীর গাজী ও আহমেদ হাসান আল জায়েদ, স্থানীয় প্রেক্ষাপট, সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি নুরুল আমিন খান আকাশ, ক্রীড়া সম্পৃক্ত ও সংগঠক ছাত্র প্রতিনিধি মারজুক মুঈদ, ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।

জেলা প্রশাসক আশা করেন এই কমিটি গঠনের মধ্য দিয়ে চাঁদপুরে ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন আসবে ও জেলা ক্রীড়ার ঐতিহ্য পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights