চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

অনলাইন ডেস্ক
১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য কয়েকটি টেলিফোন ও ফ্যাক্স নম্বর দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বরগুলো হলো- ০২-২২৩৩৮১৭২৫,০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর হলো- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights