চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে ৩ স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থীতার ক্ষেত্রে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া কাগজপত্রে ক্রটি থাকায় অন্য আরও এক স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র বাঁছাই শুরু হলে উল্লেখিত দুইটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এই আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
পরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কাগজপত্রে ক্রটি থাকায় জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ মানিকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights