চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২৩ জুন) সকালে দলীয় অফিস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মঞ্চে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান এমপি ও সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights