চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার সাহাপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর পন্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে রফিকুল ও তারাপুর মোড়লপাড়া গ্রামের জাহাঙ্গিরের ছেলে রুবেল।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালায় শিবগঞ্জ থানার একটি পুলিশের টিম। এসময় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ রফিকুল ও রুবেলকে আটক করা হয়।
