চাঁপাইনবাবগঞ্জে ইসরায়েলের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ইসরায়েলের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে অবস্থান কর্মসূচী করে নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাঈফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুষার, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights