চাঁপাইনবাবগঞ্জে এক বছরে ৪৫০ কেজি গাঁজা জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে বড় বড় গাঁজার চালান। বিভিন্ন কৌশলে এসব গাঁজা জেলাজুড়ে ছড়িয়ে পড়ছে। গত এক বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৪৩৪ কেজি গাঁজা আটক করেছে।

সূত্রমতে, গত বছরের ১০ মার্চ লবণবাহী একটি ট্রাক রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসার সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সন্দেহ হলে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটি থেকে ৫৭ কেজি গাঁজা আটক করা হয়। কিন্তু সুযোগ বুঝে ওই ট্রাক থেকে একজন পালিয়ে যায়।

এ ঘটনায় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সাহানবান্ধা পুকুরিয়া গ্রামের ট্রাকচালক জসিম উদ্দিন, হেলপার শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের আব্দুল করিম ও শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের বকুলকে গ্রেফতার করা হয়।
একই বছরের ১৩ নভেম্বর সদর উপজেলার আমনুরা পুলিশ ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে ডিএনসির সদস্যরা। এ ঘটনায় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুরের মো. জনি ইসলাম ও একই এলাকার মো. রাজিব হোসেনকে গ্রেফতার করা করা হয়।

গাঁজাগুলো কুমিল্লা থেকে আনা হচ্ছিল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খান জানান, গত এক বছরে এ জেলায় অভিযান চালিয়ে ৪৩৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা আটক করা হয়েছে। আটককৃত এসব গাঁজার বেশির ভাগ চালান কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে এসেছে।

তিনি আরও জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৩ সালে ১ হাজার ৪০৮টি অভিযান চালিয়েছে। তাতে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ৭৯৯ কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং সংস্থাটি মাদক কারবারির বিরুদ্ধে ৭৪২টি মামলা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights