চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৮ টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ ও নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

অন্যদিকে সকাল ৯ টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক একেএম গালিভ খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ, নবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনসহ বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights