চাঁপাইনবাবগঞ্জে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ডগ স্কোয়াডের তল্লাশি

চাঁপাইনবাবগন্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আজ শনিবার সকালে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালিয়েছে বিজিবি। আগামীকালের ভোট নির্বিঘ্নে করতে এই তল্লাশি কার্যাক্রম চালানো হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সকাল থেকেই জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যায় বিজিবি সদস্যরা। এ সময় কেন্দ্রের নিরাপত্তা যাচাইসহ ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। ভোট শুরু পর্যন্ত এ কার্যক্রম চলবে। ভোট কেন্দ্রের পাশাপাশি সড়কের বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বিজিবি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলার তিনটি আসনে ৫১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে ৩২৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights