চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আনিন নাইম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায় তারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আনিন নাইম আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক আহবায়ক ও দাদনচক গ্রামের আরিফ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জানিবুল ইসলাম জোসি। তিনি জানান,নাইম রাতে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরিছিলেন। পথেই আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তিনি এখন আইসিইউতে পর্যক্ষেনে রয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, একজন ছাত্রনেতাকে কুপিয়ে আহত করার সংবাদ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে থানায় লিখিত অভিযোগ আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights