চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ১৫ বস্তা সার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাচারের সময় ১৫ বস্তা ডিএপি সার জব্দ করেছে স্থানীয় জনতা। পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে নাচোল উপজেলার হাজিডাঙ্গা গ্রামে।

জানা গেছে, নাচোল বাসস্ট্যান্ডের বিসিআইসি সার ডিলার মেসার্স দবির ট্রেডার্সের মালিক দবির উদ্দিন নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে বেশি দামে পার্শ্ববর্তী কেন্দুয়া গ্রামের এক খুচরা সার ব্যবসায়ীর কাছে ১৫ বস্তা ডিএপি সার বিক্রি করেন। পরে ওই খুচরা সার ব্যবসায়ী সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তা জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলার দবির উদ্দিনকে ১৫হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম বলেন, মেসার্স দবির ট্রেডার্সের মালিক দবির উদ্দিন স্লিপ ছাড়াই ১৫বস্তা ডিএপি সার বিক্রি করেন। এনিয়ে সার ডিলারকে সতর্ক করা হয়েছে এবং পরবর্তীতে এরকম আর কোনো ঘটনা ঘটলে তার লাইসেন্স বাতিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights