চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম (৬০) ও একই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের মেয়ে মাহি খাতুন (৬)। আজ শুক্রবার দুপুরে পৃথক দুই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, সদর উপজেলার চামাগ্রামের আব্দুর রহিম তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে জিআই তারে লেগে মারা যায় ও শিশু মাহি খাতুন চার্জার ভ্যানে চার্জ দেয়ার সময় ভ্যানের ওপর বসে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সদর থানায় ইউডি মামলা দায়ের করে পরিবারের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights