চাঁপাইনবাবগঞ্জে শিক্ষায় অবদান রাখায় শ্রেষ্ঠ জেলা প্রশাসক গালিভ খাঁন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতিসরূপ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভাগীয় পর্যায়ে (রাজশাহী বিভাগ) শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
অপরদিকে একই অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
