চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে হামের উপসর্গ নিয়ে আসা মাসুদা খাতুন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত মাসুদা খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈমুর ইসলামের মেয়ে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুমালী খাতুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। এ সময় তার শরীরে রাশ দেখা গেছে। তবে কোন অসুখে সে মারা গেছে তা নিশ্চিত করে বলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights