চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে বিজিবির মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্তবর্তী এলাকায় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন রহনপুর ব্যাটালিয়ন ৫৯বিজির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘী দূর্গা মন্দির প্রাঙ্গণে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী হরেন সাহা।

এসময় বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, দূর্গাপূজাকে কেন্দ্র করে যেন সীমান্ত পেরিয়ে মাদক না আসে সেজন্য বিজিবিসহ সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, এই পূজাকে কেন্দ্র করে কেউ যেন কোন অপতৎপরতা চালাতে না পারে সেজন্য বিজিবি তৎপর রয়েছে। এসময় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরষসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights