চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ কেজি হেরোইনসহ তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত তৌফিক হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চর হাকিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত এন্তাজ মাঝির ছেলে।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে চর হাকিমপুর গ্রামে র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তৌফিকের ঘরের পিছনে প্রায় ২ ফুট মাটির নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাড়ে ৩ কেজি হেরোইন উদ্ধারসহ তাকে আটক করে।

র‌্যাব জানায়, আটককৃত তৌফিক একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে কৃষিকাজের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় চালান সরবরাহ করত।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা রুজুর কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights