চাঁপাইনবাবগঞ্জে ৪১ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আসন্ন নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে মজুদকৃত ৪১টি ককটেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৮টি বালতিতে রাখা এসব ককটেল উদ্ধার করা হয়। পরে র‌্যাবের বোম ডিসপোজাল টিমের সদস্যরা ককটেলগুলো নিস্ক্রিয় করে।

শনিবার দুপুরে ঘটনাস্থলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
র‌্যাব অধিনায়ক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোনো ধরনের নাশকতা কার্যক্রম চালাতে না পারে, সেজন্য র‌্যাবের সকল সদস্য প্রস্তুত রয়েছে এবং এরই ধারাবাহিকতায় র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় পরিত্যক্ত বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে এর তথ্য উদঘাটনে র‌্যাব কাজ করছে বলেও জানান তিনি।

এসময় র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights