চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পরে বাংলাদেশ সীমান্তে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোর পৌনে ৫টার দিকে মুষলধারে বৃষ্টির সময় তাদের পুশইন করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি সদস্যরা মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/৫-১এস এর কাছ হতে ২০ জনকে আটক করে। আটকদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী এবং ১০ জন শিশু-কিশোর রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, আটকরা বিজিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। বর্তমানে তাদের নাগরিকত্ব যাচাইয়ের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ হতে বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights