চাকসু নির্বাচন ১২ অক্টোবর

চবি প্রতিনিধি
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর (রবিবার)। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী

খসড়া ভোটার তালিকা প্রকাশ: ১ সেপ্টেম্বর

আপত্তি জানানোর শেষ সময়: ৪ সেপ্টেম্বর

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ সেপ্টেম্বর

মনোনয়নপত্র বিতরণ ও জমা: ১৪–১৬ সেপ্টেম্বর

যাচাই–বাছাই: ১৮ সেপ্টেম্বর

প্রার্থীদের প্রাথমিক তালিকা: ২১ সেপ্টেম্বর

মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর

প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এর পর থেকে মোট ছয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights