চাটখিলে আওয়ামী লীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ
নোয়াখালী প্রতিনিধি:
সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নোয়াখালীর চাটখিল উপজেলায় গণসংযোগ করে জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
সোমবার সকালে ও গতকাল বিকেলসহ গত দুইদিন থেকে চাটখিল বাজারে ও সোনাইমুড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এক পথ সভায় এমপি এইচ এম ইব্রাহিম বলেন, বর্তমান সরকার যেসকল রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন সেগুলো তুলে ধরেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান।
এ সময় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
