চাপাদহ বিলে অবৈধ ড্রেজারেই কৃষকের সর্বনাশ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের চাপাদহ বিল ও সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। চাপাদহ বিল মৎস্য সমিতির কয়েক নেতার যোগসাজসে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু সরকারি লিজ নেওয়া বিল থেকেই নয়, ব্যক্তিগত জায়গায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে ফুঁসে উঠেছে স্থানীয়রা।

ড্রেজার বসাতে বাধা দিলেও কোন কিছুরই তোয়াক্কা না করে বালু উত্তোলনের সব ব্যবস্থা করা হয়েছে। বিল থেকে কয়েক কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রির পাঁয়তারা করছে মৎস্যজীবী সমিতির নেতারা, এমন অভিযোগ স্থানীয়দের। বালু উত্তোলনের কারণে কয়েক হাজার একর জমির ধান, পাটসহ ফসলী জমি হুমকির মুখে পড়বে। এ নিয়ে স্থানীয়দের মাঝে উত্তোজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

অভিযোগে জানা গেছে, সরকারের নিয়ন্ত্রণে থাকা ৭৬ দশমিক ১০ একর জমি লিজ নিয়ে চাপাহদ বিলে মাছ চাষ করে আসছে মৎস্যজীবি সমিতির নামে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। বর্তমানে শুকনো মৌসুমে চাপাদহ বিলের খননের নামে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। শুধু বিলের জায়গায়ই নয়, ড্রেজার বসানো হয়েছে ব্যক্তিমালিকানা জমিতে। আর তা নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভের
স্থানীয়দের অভিযোগ, সরকারের কাছে কোন অনুমতি না নিয়েই অবৈধভাবে ড্রেজার বসিয়ে নিজেরা লাভবান হওয়ার স্বার্থে বালু উত্তোলন করে বিক্রির পাঁয়তারা চালানো হচ্ছে। তাছাড়া লিজ নেওয়া জমি বাদে কয়েকজনের জমিতে বসানো হয়েছে ড্রেজার মেশিন। এ নিয়ে বাধা দিলে তাদের নানা রকম হুমকি ধামকি দেওয়া হচ্ছে। চাপাদহ বিলে যাদের জমি রয়েছে তাদের মধ্যে বিশ্বজিৎ, দিনেশ সরকার, মিহির বিশ্বাস, আফসার মোল্লা, সাগর মোল্লা, বায়জিদ অভিযোগ করে বলেন, ব্যক্তিগত জায়গায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ নিয়ে বাধা দিলে তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাছাড়া বালু উত্তোলনের ফলে বিশাল এলাকা নিয়ে ধসে যাবার আশংকা রয়েছে। এমনটি হলে বিলে উৎপাদিত ধান, পাটসহ বিভিন্ন ফসলী জমি নষ্ট হবে। বিলের পাশ দিয়ে চলে যাওয়া রেল সড়কটিও পড়বে হুমকির মুখে।

এ বিষয়ে চাপাদহ বিল মৎস্যজীবি সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন, আমরা অনুমতি নিয়েই ড্রেজার বসিয়েছি এবং কারো জমিতে ড্রেজার বসাইনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights