চারদিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি:

বিস্ফোরক-সংকটের কারণে চারদিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়েছে।

গত ২৮ আগস্ট থেকে অ্যামোনিয়াম নাইট্রেটসহ প্রয়োজনীয় বিস্ফোরকের ঘাটতির কারণে খনির উৎপাদন বন্ধ ছিল। সোমবার সকালে প্রয়োজনীয় বিস্ফোরক খনিতে পৌঁছালে ভূগর্ভে কাজ শুরু হয় এবং দুপুরের শিফট থেকে পূর্ণোদ্যমে পাথর উত্তোলন চালু হয়।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির (এমজিএমসিএল) মহাব্যবস্থাপক (ইউজিও অ্যান্ড এম) ও ইঞ্জিনিয়ারিং টু কন্ট্রাক্ট প্রকৌশলী মো. অবায়দুল্লাহ জানান, প্রতিদিন আগের মতোই তিন শিফটে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে।

খনি থেকে পাথর উত্তোলনের কাজ করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। চুক্তি অনুযায়ী, যন্ত্রপাতি ও বিস্ফোরকের সরবরাহের দায়িত্বে রয়েছে এমজিএমসিএল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights