চারুকলা প্রশিক্ষণ কেন্দ্রের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

গোবিন্দ মালাকার,বরগুনাঃ বরগুনার তালতলীতে চারুকলা প্রশিক্ষণ কেন্দ্রের ১ম বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ঘটিকায় তালতলী চারুকলা প্রশিক্ষণ কেন্দ্রের ১ম বর্ষপূর্তিতে এ প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদের আঁকা ছবির প্রদর্শনী করা হয়।এবং পুরস্কার স্বরূপ সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
রফিকুল ইসলাম অন্তরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াটার্স কিপার বাংলাদেশের আমতলী তালতলী সমন্নয়ক মো.আরিফুর রহমান, তালতলী সূর্যমুখী খেলাঘরের আহ্বায়ক আ.মজিদ জোমাদ্দার, সদস্য সচিব নুরুল আহাদ, অভিভাবক শামসুন্নাহার ইতি প্রমুখ।
বক্তারা বলেন এ স্কুলটি প্রতিষ্ঠা করার পর থেকে স্বতঃস্পূর্ত অংশগ্রহণ আমাদের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। চারু কলার এ প্রশিক্ষণ দিতে আমরা বড় আকারের কোনো বেতন নেই না শিশুদের অভিভাবকদের কাছ থেকে।কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া নামমাত্র সম্মানী নিয়ে প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখা আমাদের জন্য খুব কষ্টকর। তারপরও আমরা এ প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অপরাধমুক্ত একটি সুপরিকল্পিত সমাজ গঠনে তাদের এই সৃজনশীল কাজের অগ্রগতির জন্য বিত্তবান, সামাজিক, সাংস্কৃতিক, নান্দনিক মনের অধিকারী ব্যক্তিদের এ প্রতিষ্ঠানে অংগ্রহনের আহবান জানান।
মূলত বরগুনার মধ্যে মানসম্পন্ন চারু ও কারুকলা ইনিস্টিটিউড প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য , যার যাত্রা শুরু তালতলী থেকেই হবে।উল্লেখ্য, সৃজনশীল মনোবিকাশে মানবিক, নান্দনিক, সৃষ্টিশীলতায় শিশুদেরকে উদ্বুদ্ধ করতে ১ বছর আগে মাত্র ৩জন শিশুকে নিয়ে এ চারুকলা প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু করেন এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক রফিকুল ইসলাম অন্তর । তারই ধারাবাহিকতায় এখন এ প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যুক্ত হয়েছে প্রায় ৩০ জন শিশু কিশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights