চার দফা দাবিতে জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন

বিশ্ববিদ্যাল প্রতিবেদক

চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী কাকরাইল মসজিদের সামনে গণঅনশন শুরু করেছেন।

শুক্রবার বিকেল পৌনে চারটায় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে এ গণঅনশন কর্মসূচি ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুর মোর্শেদ।

অধ্যাপক মঞ্জুর মোর্শেদ বলেন, এখন থেকে আমাদের গণঅনশন শুরু। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের গণঅনশন কর্মসূচি চলবে। এর ফলে কোনো শিক্ষার্থী কিংবা শিক্ষক অসুস্থ বা কিছু হলে এর দায়ভার এ সরকারকেই নিতে হবে।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে তৃতীয় দিনের মতো সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

শিক্ষার্থীদের চার দফা হলো-

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

৪. শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights