চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ

অনলাইন ডেস্ক

খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

খুলনার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন। এছাড়া পদোন্নতিজনিত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. রেজা-উন নবীকে সিলেটের বিভাগীয় কমিশনার করা হয়েছে। চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জিয়াউদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights